আলাহর জিকির রোগ নিরাময়ের উত্তম ওষুধ
নেদারল্যান্ডের মনোবিজ্ঞানী ভ্যান্ডার হ্যাভেন পবিত্র কোরআন অধ্যয়ন ও বারবার ‘আলাহ’ শব্দটি উচ্চারণে রোগী ও স্বাভাবিক মানুষের ওপর তার প্রভাব সম্পর্কিত একটি নয়া আবিষ্কারের কথা ঘোষণা করেছেন৷
ওলন্দাজ এই অধ্যাপক বহু রোগীর ওপর দীর্ঘ তিন বছর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েও অনেক গবেষণার পর এই আবিষ্কারের কথা ঘোষণা করেন৷ যেসব রোগীর ওপর তিনি সমীক্ষা চালান তাদের মধ্যে অনেক অমুসলিমও ছিলেন, যারা আরবি জানেন না৷ তাদের পরিষ্কারভাবে ‘আলাহ’ শব্দটি উচ্চারণ করার প্রশিক্ষণ দেয়া হয়৷ এই প্রশিক্ষণের ফল ছিল বিস্ময়কর, বিশেষ করে যারা বিষণ্নতা ও মানসিক উত্তেজনায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে৷ সৌদি আরব থেকে প্রকাশিত দৈনিক আল-ওয়াতান পত্রিকা হ্যাভেনের উদ্ধৃতি দিয়ে জানায়, আরবি জানা মুসলমানরা যারা নিয়মিত কোরআন তিলাওয়াত করেন তারা মানসিক রোগ থেকে রক্ষা পেতে পারেন৷
‘আলাহ’ কথাটি কিভাবে মানসিক রোগ নিরাময়ে সাহায্য করে তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন৷
তিনি তার গবেষণা কর্মে উলেখ করেন, ‘আলাহ’ শব্দটির প্রথম বর্ণ অ তথা (আলিফ) আমাদের শ্বাসযন্ত্র থেকে আসে বিধায় তা শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে৷
তিনি আরও বলেন, ঠবষধত্ কানসোন্যান্ট ‘খ’ তথা ‘লাম’ বর্ণটি উচ্চারণ করতে গেলে জিহ্বা উপরের মাঢ়ী সামান্য স্পর্শ করে একটি ছোট বিরতি সৃষ্টি করে এবং তারপর একই বিরতি দিয়ে এটাকে বারবার উচ্চারণ করতে থাকলে আমাদের শ্বাসযন্ত্রে একটা স্বস্তিবোধ হতে থাকে৷
শেষ বর্ণে ‘হা’-এর উচ্চারণ আমাদের ফুসফুস ও হূত্যন্ত্রের মধ্যে একটা যোগসূত্র সৃষ্টি করে তা আমাদের হূত্যন্ত্রের স্পন্দনকে নিয়ন্ত্রণ করে৷

If you want edit me? just go to your profile than add description text as many you like. ^_*