হোয়াট অ্যান আইডিয়া স্যারজি
আইডিয়া এখন নতুন স্লোগান নিয়ে বাজারে এসেছে। নতুন এই স্লোগানটি হলো- ‘ইউজ মোবাইল, সেভ পেপার।’ টিভিতে মোবাইল ব্যবহার করে গাছ বাঁচানোর এই অভিনব বিজ্ঞাপন দেখে বলতে হয়, ‘হোয়াট অ্যান আইডিয়া স্যারজি!’ বলতে হয়, এভাবে তো ভেবে দেখিনি। বিজ্ঞাপন বিষয়ে একটু খোঁজখবর নিতে আইডিয়ার ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটের ওয়েলকাম পেজ বা শুরুর পাতাতেই ওরা লিখে রেখেছেন, ১০ লাখ না ছাপা কাগজের পাতা ৮৫টি গাছ বাঁচাতে পারে। সবারই জানা, মূলত গাছ থেকেই কাগজ তৈরি হয়। আমরা ইচ্ছা করলে কাগজের ব্যাবহার দিন দিন কমিয়ে আনতে পারি। আমার নিজের কথাই বলি আমি গত ২-৩ বছর কোন বই কিনি নাই বেশির ভাগই অনলাইন থেকে নামিয়ে অথবা বিভিন্ন সোর্স থেকে কম্পিউটারে নোট করার কাজটা শেরে ফেলছি। আর যদি লেখার কোন ইচ্ছা যাগে তাহলে ব্লগে লিখে ফেলি। যেহেতু নোট বুক/ কম্পিউটার আমরা ব্যাবহার করি এটাকে আরো বেশী কাজে লাগিয়ে কাগজ এর ব্যাবহার কমানো উচিৎ। এতে করে পরিবেশের ক্ষতিকর প্রভাব কিছু হলেও কমতে পারে।







