দি বিডি নিউজ

বিডি নিউজ

বাংলার চিরচেনা দেশে
Subscribe

Archive for the ‘সমসময়’

সুচিত্রা সেন লোকচক্ষু থেকে আত্মগোপন

February 28, 2010 By: Shamim Category: সমসময় No Comments →

১৯৩১ সালের ৫ এপ্রিল পাবনা জেলার বেলকুচি উপজেলার সেনভাঙার জমিদার বাড়িতে রমা দাশগুপ্ত (পরবর্তীতে সুচিত্রা সেন নামে পরিচিত হন) জন্ম নেন।পরে পাবনা শহরের দিলালপুরের বাড়িতে কেটেছে তার শৈশব ও কৈশোর। সুচিত্রা সেন পাবনা সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।পাকিস্তান-ভারত যুদ্ধের সময় পশ্চিমবঙ্গে চলে যান তারা। দেশ ত্যাগের সময় পাবনা শহরের দিলালপুরে প্রায় দুই বিঘা জমির উপর একতলা ভবন, পাশের প্রায় তিন বিঘা জমি, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সেনভাঙায় জমিদার বাড়িসহ প্রায় দুশ’ বিঘা জমি রেখে যায় সুচিত্রা সেনের পরিবার। ১৯৫২ সালে শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় কিন্তু ছবিটি মুক্তি পায়নি।পরবর্তী বছরে উত্তম কুমারের বিপরীতে সাড়ে চুয়াত্তর ছবিতে তিনি অভিনয় করেন। ছবিটি বক্স-অফিসে সাফল্য লাভ করে এবং উত্তম-সুচিত্রা জুটি উপহারের কারনে আজও স্মরনীয় হয়ে আছে। বাংলা ছবির এই অবিসংবাদিত জুটি পরবর্তী ২০ বছরে ছিলেন আইকন স্বরূপ।১৯৫৫ সালের দেবদাস ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেন, যা ছিল তার প্রথম হিন্দি ছবি। উত্তম কুমারের সাথে বাংলা ছবিতে রোমান্টিকতা সৃষ্টি করার জন্য তিনি বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত অভিনেত্রী। ১৯৬০ ও ১৯৭০ দশকে তার অভিনীত ছবি মুক্তি পেয়েছে। স্বামী মারা যাওয়ার পরও তিনি অভিনয় চালিয়ে গেছেন, যেমন হিন্দি ছবি আন্ধি। এই চলচ্চিত্রে তিনি একজন নেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। বলা হয় যে চরিত্রটির প্রেরণা এসেছে ইন্দিরা গান্ধী থেকে। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন এবং তার স্বামী চরিত্রে অভিনয় করা সঞ্জীব কুমার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছিলেন। ১৯৭৮ সালে সুদীর্ঘ ২৫ বছর অভিনয়ের পর তিনি চলচ্চিত্র থেকে অবসরগ্রহণ করেন। এর পর তিনি লোকচক্ষু থেকে আত্মগোপন করেন এবং রামকৃষ্ণ মিশনের সেবায় ব্রতী হন। ২০০৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য সুচিত্রা সেন মনোনীত হন, কিন্তু ভারতের প্রেসিডেন্টের কাছ থেকে সশরীরে পুরস্কার নিতে দিল্লী যাওয়ায় আপত্তি জানানোর কারনে তাকে পুরস্কার দেয়া হয় নি।তার মেয়ে মুনমুন সেন এবং নাতনী রিয়া সেন ও রাইমা সেনও চলচ্চিত্রে অভিনয় করেছেন।

Share and Enjoy:
  • Print
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • blogmarks
  • IndianPad
  • Internetmedia
  • MSN Reporter
  • MySpace
  • PDF
  • Socialogs
  • StumbleUpon
  • Technorati
  • Yahoo! Bookmarks

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

February 22, 2010 By: Shamim Category: সমসময় No Comments →

বাংলাদেশীদের কাছে ২১শে ফ্রেবরুয়ারী মানে একটা শহীদ মিনার তৈরি করে তাতে একের পর এক ফুলের মোহরা দিযে তলিয়ে দেওয়া ছোট্ট বেলা থেকে পালন করে আসছি এভাবেই। মনে আছে ছোট্ট বেলার একুশ মানেই তার আগের দিন রাতে ফুল চুরি করার ধুম, পর দিন সকাল বেলা উঠে কারো বাগানে গাদা ফুলের গাছ সুদ্ধ উধাও এর খবর। অনেক বছর পর একুশের কোন প্রোগামে যাওয়া। আজ ম্যানচেষ্টার ইউনিভার্সিটি একটা ভাষা দিবসের উপর একটি ছোট্ট ফ্লিম এšড সেমিনার এর আযোজন করা হয়েছে। চ্যানেল এস এর এক সাংবাদিক এর অনুরোধে যেতে হল প্রোগামে। গিয়ে ভাল লাগল কিছু বিদেশী বাংলা ভাষা নিয়ে গবেষনা করছে তা যেনে। পুরা অনুষ্টান শেষ না করে চলে আসলাম ঘন্টা খানেক পরই কারন ২১ তারিখে ৭১ এর সিনামা দেখতে ভাল লাগলো না। ৭১ এর মুক্তি যুদ্ধ নিয়ে আমাদের দেশে অনেক চলচিত্র নিমিত হয়েছে কিন্তুু ৫২ সাল মুক্তি যুদ্ধর চাপে গলিত। অথচ ৫২ কে কেন্দ্র করে আজকের বাংলাদেশ। আজ যদি ভাষা শহীদের কোন সন্তান দেশের প্রধান মন্ত্রী হত তাহলে আজকের এই অপুর্নতা থাকতো না। এদেশের সব কিছুই পরিবার কেন্দ্রিক।

Share and Enjoy:
  • Print
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • blogmarks
  • IndianPad
  • Internetmedia
  • MSN Reporter
  • MySpace
  • PDF
  • Socialogs
  • StumbleUpon
  • Technorati
  • Yahoo! Bookmarks

মুক্তিযুদ্ধ ও সাবিনা

February 17, 2010 By: Shamim Category: সমসময় No Comments →

————————————————–গাজী মহিবুর রহমান 

১৯৯১ সাল সাবিনার বয়স ঊনিশ
আমি স্বাধীনতার এক লাঞ্চিতা, অবাঞ্চিতা, নির্যাতিতা মানুষ।
হ্যা, সাবিনা আমার মেয়ে, যেহেতু আমি তার ভ্রূন ধারন করেছি
তবে হ্যা, ও আমার নিষ্পাপ মুক্তিযুদ্ধা স্বামীর মেয়ে নয়।
জয়নাল আছে না মারা গেছে আমি জানিনা… (more…)

Share and Enjoy:
  • Print
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • blogmarks
  • IndianPad
  • Internetmedia
  • MSN Reporter
  • MySpace
  • PDF
  • Socialogs
  • StumbleUpon
  • Technorati
  • Yahoo! Bookmarks

বিয়ে টিকিয়ে রাখার রীতি-নীতি

January 22, 2010 By: Shamim Category: সমসময় No Comments →

মহিলা : অন্য পুরুষের সাথে মাখামাখি, নিকট সান্নিধ্য পুরুষেরা পছন্দ করে না। স্বামীর সম্মুখে অন্য পুরুষের সাথে অতি হাসিখুশী, উদাম দেহে বা অতি উৎসাহী, বেহায়াপনা সন্দেহের জন্ম দেয়।

পুরুষ :- কোন মহিলা স্বামীর ভাগ কাউকে দিতে চান না। পর নারীর সাথে হাসি মুখে কথা বলা, সুন্দরীদের সাথে মেলামেশা, গোপন কথাবার্তা, এমনকি প্রয়োজনীয় আদান-প্রদানও স্ত্রীর সম্মুখে করুন, যাতে কোন রকম সন্দেহের অবকাশ না থাকে। মনে রাখবেন, আপনার স্ত্রীই আপনার চোখে শ্রেষ্ঠ সুন্দরী ও সর্বোত্তম মহিলা।

মহিলা :- আপনি এমন আচরণ করুন যাতে স্বামী চিনত্মা করেন, তিনি আপনার জীবনে সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি। আপনি যখন একা ছিলেন সিদ্ধান্তগুলো একাই নিতেন। এখন আপনার জীবনে স্বামী বিরাজমান। স্বামীর সাথে ছোটখাট যে কোন বিষয়ে আলাপ করুন।

পুরুষ :- আপনি সবসময় সঠিক সিদ্ধান্ত নিবেন এমন কথা নাই। স্ত্রী ভাল সিদ্ধান্ত বা পরামর্শ দিতে সক্ষম। এই বিবেচনায় দু’জনে আলাপ করে সিদ্ধান্তগুলো নিন। স্ত্রীকে আপনার মত করে তৈরি করুন।

মহিলা :- মহিলারা স্বামীর দোষত্রুটি খুঁজতে ব্যস্ত থাকতে নেই। একজন মহিলা ১৮০ ডিগ্রী এঙ্গেলে দেখতে সক্ষম। স্বামীর প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখতে অভ্যস্ত। স্বামীর কোটের গায়ে লাগানো লম্বা চুল এক মুহূর্তে আবিষ্কারে সক্ষম। মহিলারা নিজেদের সাম্রাজ্য নিরাপদ রাখতে চান। একই ফ্রিকোয়েন্সীতে মহিলা ও তার শাশুড়ীর চিন্তায় সংঘর্ষ হলে দুর্ভোগ নেমে আসে। মহিলারা অনেকে চিন্তায় সক্ষম হলেও সব চিন্তার সত্যতা নাও থাকতে পারে। নিজের বাড়তি চিনত্মাকে প্রশমিত করুন। স্বামীকে বুঝতে দিবেন না।

পুরুষ :- স্বামী, পুত্র, সংসার এই মহিলার দরকার। স্ত্রীরা সংসারে সুখ চান, এটা বিবেচনায় এনে নিজেকে সংযত করতে হবে।

মহিলা : কখনো কখনো মহিলারা স্বামীর দেওয়া উপহার, অলংকার ছুঁড়ে মারেন। কখনো এটা করতে নেই। স্বামীরা পাষাণ, অবিবেচক এটা কখনো ভাবতে নেই। স্বামী যে গহনাটি বেশি পছন্দ করেন ওটাকে বদলানো বা পরিবর্তন না করাই মঙ্গল।

পুরুষ : মহিলাদের অলংকারই দ্বিতীয় ঈশ্বর। কি কারণে ছুঁড়ে মারছেন, মানসিক কোন পরিবর্তন আসছে কিনা বা আপনাকে ত্যাগ করার চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে কিনা বিচার করুন।

মহিলা :- স্বামীর কোন সাজানো গল্প যা আপনি আগে শুনেছেন, এমন গল্প বলতে থাকলে মন দিয়ে শুনুন। কখনো মুখের উপর বলবেন না এটা মিথ্যা বা বানোয়াট, আপনি আগে বহুবার শুনেছেন। সবার সম্মুখে স্বামীর মুখ নিচু হয় এমন কথা বলতে নেই। স্বামী আপনার, তার সম্মান হানিতে আপনার সম্মান কখনো বৃদ্ধি পাওয়ার নয়। চূড়ান্ত পরিত্যাগের আগে স্বামীই আপনার সুখ, দুঃখের সাথী।

পুরুষ :- নতুন করে আকর্ষণীয় গল্প ছাড়ণ্ডন। স্ত্রীর মন বিষিয়ে তুললেও আপনার প্রতি শ্রদ্ধাবোধ কমে। স্ত্রী সম্মুখে সাধারণের সাথে দুর্ব্যবহার করতে নেই। এতে স্ত্রী আপনাকে চূড়ান্ত ওজন করতে সক্ষম হন। স্ত্রীর কাছে সবসময় রহস্যপুরুষ হিসেবে আবির্ভূত হোন। মনের সব প্যাচ গোজ খোলাসা করবেন না। তুরুপের কার্ড সংরক্ষিত রাখুন।

মহিলা :- স্বামীর এমন দোষ আছে যা আপনিসহ কেউ পছন্দ করেন না। এটা নিয়ে কথা কাটাকাটি না করে ধীরে ধীরে কোন্ পদ্ধতিতে শুধরানো যায় একটা ছক তৈরি করে এগুতে থাকুন। একদিন দেখবেন আপনার হাতের পরশে স্বামী সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।

পুরুষ :- আপনি প্রকাশ না করলে আপনার দোষগুলো স্ত্রী টের পান। দোষগুলো ও আচরণে সংশোধনী আনয়ন আপনার কাজ।

মহিলা:- কখনো স্বামীর মুখের উপর ডিভোর্সের কথা উচ্চারণ করবেন না। চলে যাব, আত্মহত্যা করব এসব শব্দ দীর্ঘমেয়াদী আঘাত আনে। চূড়ান্ত কোন সিদ্ধান্ত ছাড়া এ শব্দগুলি সম্পূর্ণ অনৈতিক।

পুরুষ :- স্ত্রীকে কখনো ডিভোর্স, ত্যাগ করা, চলে যাওয়ার কথা বলবেন না। ত্যাগ করার জন্য আপনি বিয়ে করেন নাই। স্ত্রীর গায়ে হাত উঠানো মধ্যযুগীয় মানসিকতা ও অসভ্য আচরণ। সংসার দু’জনের। দু’জনই সংসারে সমান। স্ত্রীকে সম্মান করতে ব্যর্থ হলে সমাজে নিজের সম্মানই ক্ষুণ্ন হয়। মনে রাখবেন, সকল মহিলার কেমিস্ট্রি ও বায়োলজি এক ও অভিন্ন। অন্যের স্ত্রীর সাথে নিজের স্ত্রীকে তুলনা করবেন না। আপনারটাই সর্বশ্রেষ্ঠ

উপরের তথ্য গুলোর দায-দ্বায়িত্ব আমি বহন করবো না কারন তথ্য সংগ্রহ

Share and Enjoy:
  • Print
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • blogmarks
  • IndianPad
  • Internetmedia
  • MSN Reporter
  • MySpace
  • PDF
  • Socialogs
  • StumbleUpon
  • Technorati
  • Yahoo! Bookmarks

বাংলাদেশ বিক্রি হবার না, শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া কেউ এই কাজটি করতে পারবেন না …

January 21, 2010 By: Shamim Category: সমসময় No Comments →

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিলি্ল গেলেন। কিছু চুক্তি ভারতের সঙ্গে আমাদের হয়েছে। রাজনীতির একটা ধারা গলা ফাটিয়ে চিৎকার শুরু করলেন, বাংলাদেশ শেখ হাসিনা বিক্রি করে দিয়ে এসেছেন। লাভ-ক্ষতি কী হয়েছে আমি জানি না। আমি একটা জিনিসই জানি, বাংলাদেশ বিক্রি হবার না। শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া কেউ এই কাজটি করতে পারবেন না। ভারত জুজুর ভয় দেখানোর পুরানো খেলা কেন আমরা এখনো খেলছি?আমি মনে করি ভারতকে ট্রানজিট দেওয়া দোষের কিছু না কিন্তুু তা ব্যাহারের ন্যায্য মুল্য যেন তাদের থেকে নেওয়া হয়। সেই সাখে চায়না, নেপাল ও আমিরিকা চট্টগ্রাম বন্দরে ট্রানজিট নিতে আগ্রহি তারা যে মুল্যে ট্রানজিট নিবে ভারতের থেকে সমপরিমান যেন নেওয়া হয়। আমরা ইচ্ছা করলে শুধু সমুদ্র বন্দর ব্যাবহার করে আমাদের অর্থনীতি বদলে দিতে পারি সিংঙাপুরের মত। আমি ভারতের কাছ থেকে বেশি কিছু আসা করিনা আমি ব্যাক্তগত ভাবে টাটা টেলিকমিনিউনিকেশন এর সাথে ব্যাবসা করি তাদের ব্যাবহার আমার কোন দিনই মন পুত না। আমাদেরর মত ছোট্ট দেশরর ব্যাবসায়ীদের তারা জি¤িম করে তাদের অর্থনীতির চাকা এগিয়ে নিচ্ছে। আমার নিজের কথা বলি আমি যখন তাদের থেকে কিনছি আমাকে আগে টিটি পাঠিয়ে কিনতে হয় আর তারা যখন আমার থেকে কিনছে অতি কম মূল্যে এবং পোষ্ট পেইড পেমেন্ট। আমার জানা মতে সব ব্যাবসায়ীর একই অবস্থা। ক্ষমতাধর যে রাষ্ট্রটি আমাদের পাশে, তার সাহায্য আমাদের ক্ষমতাবান হবার জন্য প্রয়োজন। তারা আমাদের নৌবন্দর ব্যবহার করবে, করুক। বন্ধুত্বের হাত আমাদের অবশ্যই বাড়াতে হবে। সারাক্ষণ ‘ভারত সব নিয়ে নিল’ বলে চিৎকার-চেঁচামেচির কিছু নেই। আমরা বার্মার মতো রুদ্ধ রাষ্ট্র হতে চাই না।১৯৭১ সাল, প্রিয় পাকিস্তানের বিরুদ্ধে শুরু হলো আমাদের স্বাধীনতা যুদ্ধ। ভারত আমাদের পাশে এসে দাঁড়াল। তখনো সমস্যা_ভারত কি আর মানবিক কারণে আমাদের পাশে দাঁড়িয়েছে? ভারতের মতলব ভালো হওয়ার কোনো কারণ নেই। ভারত চাচ্ছে পাকিস্তান ভেঙে টুকরা টুকরা করতে। যেই মুহূর্তে তারা সফল হবে, পূর্ব পাকিস্তান চলে যাবে তাদের দখলে। ভারত ভেঙেছে, পাকিস্থান ভেঙেছে, আমাদের কেবল ভাঙনের সংস্কৃতি, কোন দিন না জানি বাংলাদেশও ভেঙে যায়,,,,,,, রাজনীতির নামে যে ব্যাবসা এইদেশের রাজনীতিবিদরা করে থাকেন এরই প্রতিফলন এইসব

Share and Enjoy:
  • Print
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • blogmarks
  • IndianPad
  • Internetmedia
  • MSN Reporter
  • MySpace
  • PDF
  • Socialogs
  • StumbleUpon
  • Technorati
  • Yahoo! Bookmarks

তিন হাজার ডলার খরচ করলে যেকোনো ফোনে আড়ি পাতা সম্ভব এখন।

January 03, 2010 By: Shamim Category: সমসময় No Comments →

পৃথিবীর ৪০০ কোটি মোবাইল ফোন ব্যবহারকারীর যে কারও ফোনালাপে এখন আড়ি পাতা যাবে! মোবাইল ফোনে কথা বলার গোপনীয়তা রক্ষার্থে যে এনক্রিপশন বা গোপন সংকেত ব্যবহার করা হয়, সম্প্রতি তার বিস্তারিত উন্মোচন করেছেন বলে ঘোষণা দেন একজন জার্মান কম্পিউটার বিজ্ঞানী। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস (জিএসএম) প্রযুক্তিতে মোবাইল ফোনের তথ্য আদান-প্রদানের গোপনীয়তা রক্ষায় এ৫/১ নামের এনক্রিপশন কোড পদ্ধতি ব্যবহার করা হয় বিশ্বব্যাপী। এই সংকেত ভাঙতে পাঁচ মাস ধরে একদল গবেষক নিয়ে কাজ করছেন বিজ্ঞানী কারস্টেন নল। বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন নেটওয়ার্ক প্রযুক্তি হলো জিএসএম। বিজ্ঞানী নলের কথা যদি ঠিক হয়, তাহলে অপরাধীসহ যে কেউ ইচ্ছে করলে জিএসএম প্রযুক্তির যেকোনো মোবাইল ফোনে অন্যের ফোনালাপে আড়ি পাততে পারবে। নল বার্লিনে এক সম্মেলনে বলেন, ‘আমরা দেখিয়েছি যে জিএসএমের নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট নয়। আমরা সবাইকে এই আশু বিপদ সম্পর্কে জানাতে চেষ্টা করছি। আমরা আশা করছি, গ্রাহকদের কাছ থেকে আরও ভালো কোনো এনক্রিপশনের জন্য জোরালো দাবি ও চাপ আসবে।
এ৫/১ সংকেত ভাঙার ব্যাপারে নিরাপত্তাব্যবস্থাটির প্রবর্তক ও নিয়ন্ত্রক সংস্থা জিএসএম অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র জানান, ‘কোড ভাঙার বিষয়টি মারাত্মক অপরাধের শামিল। ব্যাপারটি আমরা হালকাভাবে নেব না।’ এর জবাবে কারস্টেন নল বিবিসিকে জানান, প্রতিবেদনটি প্রকাশের আগে তিনি আইনজীবীর সঙ্গে কথা বলে নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, বিষয়টি যথেষ্ট বৈধ। গেম খেলার একটি কম্পিউটার আর তিন হাজার ডলার খরচ করলে যেকোনো ফোনে আড়ি পাতা সম্ভব এখন।’ এ৫/১ কোডটি ২২ বছর আগে প্রবর্তন করা হয়েছিল। এই সংকেতটি মূলত মোবাইল ফোন ও বেইজ স্টেশনগুলোর বেতার কম্পাঙ্ক (রেডিও ফ্রিকোয়েন্সি) ৮০টির বেশি চ্যানেলের মধ্যে বারবার পরিবর্তন করার মাধ্যমে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা দেওয়ার কাজ করে। ১৯৯৪ সালে প্রথমবারের মতো সংকেতটির ব্যাপারে নিরাপত্তা দুর্বলতার অভিযোগ ওঠে। তবে মোবাইল এনক্রিপশনের বিভিন্ন প্রতিষ্ঠান নলের এই ‘ক্র্যাক’ করার বিষয়টি মানতে নারাজ। তাদের মতে, এই সংকেত ভাঙা হয়তো সম্ভব, তবে এ জন্য শত কোটি টাকার সরঞ্জাম লাগবে। আর এমন আয়োজন কোনো সরকার বা বিরাট বড় সংগঠিত অপরাধ বাহিনীর দ্বারা সম্ভব হতে পারে। নিরাপত্তা ভাঙার এই বিষয়টি ‘অবাস্তব’ বলে আখ্যায়িত করেন তিনি।

Share and Enjoy:
  • Print
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • blogmarks
  • IndianPad
  • Internetmedia
  • MSN Reporter
  • MySpace
  • PDF
  • Socialogs
  • StumbleUpon
  • Technorati
  • Yahoo! Bookmarks

বাংলাদেশের জেল, এটা একটি সত্য ঘটনা

December 05, 2009 By: Shamim Category: সমসময় 5 Comments →


ফ্রেবরুয়ারী ১৯৯২ সালের কথা লিয়া ম্যাকর্ন্ড যূনিয়ার স্কুল শেষ করে। লিয়ার এবার কলেজ যাওয়ার পালা কিন্তুু কলেজ গিয়ে দেখল ভর্তি হতে ৮০০০ ডলার টিউশন ফি প্রয়োজন। এতো টাকা তার কাছে তো নেই এমনকি তার ফ্যামিলীর কারো কাছে নেই। লিয়া হাতে সময় কম তাই সে কাজ খুজতে বের হল কিন্তুু হাতে সময় খুবই কম আর মাত্র এক মাস পরে তাকে কলেজে ৮০০০ ডলার পে করতে হবে। অনেক খোজা খুজির পরও কোন উপাই খুজে পেল না। লিয়া তার বন্ধু ক্যান্ডিকে ব্যাপারটা বলতে সে তাকে জানালো আমি একটা ট্রিপ এ ১০,০০০ ডলার বানাতে যাচ্ছি। (more…)

Share and Enjoy:
  • Print
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • blogmarks
  • IndianPad
  • Internetmedia
  • MSN Reporter
  • MySpace
  • PDF
  • Socialogs
  • StumbleUpon
  • Technorati
  • Yahoo! Bookmarks

একশ বছর পর পৃথিবীর মানুষ বলবে বাংলাদেশ একটি দেশ ছিল

November 14, 2009 By: Shamim Category: সমসময় 2 Comments →

একশ বছর পর পৃথিবীর মানুষ বলবে বাংলাদেশ একটি দেশ ছিল যা ১৯৭১ সালে জন্ম আর ২০৭১ সালে শেষ হয়ে গেছে। এই দেশের মানুষ ভাষার জন্য প্রান দিয়েছিল। অথচ সেই দেশই আজ সমুদ্রের নিচে। আমাদের অনেকের কাছে এটা বিশ্বাস হয় না বাংলাদেশ তলিয়ে যাবে। অথচ এই নির্মম সত্য একদিন আমাদেরকে মেনে নিতে হবে কোন না কোন ভাবে। আমার কথা যেন সত্যি না হয় সে লক্ষ্যে কাজ করার সময় পার হয়ে গেলেও বাংলাদেশের জলবায়ু পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে। (more…)

Share and Enjoy:
  • Print
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • blogmarks
  • IndianPad
  • Internetmedia
  • MSN Reporter
  • MySpace
  • PDF
  • Socialogs
  • StumbleUpon
  • Technorati
  • Yahoo! Bookmarks

Email Marketing Payday Loans