আফটার সেক্স
আফটার সেক্স
খুন করার পর, তোমাকে ঘিরে বসে থাকলাম।
তুমি মাংস এখন, কেবল শিকার করা তুলতুলে মাংস;
আমরা ক্ষুধার্ত খুব;
ভৌতিকরাত্রির কান্না সঙ্গী করে
এখনি ডুবে যাবো তাস ও ভোদকায়
নরোম মাংস তুমি শুদ্ধ শিকারের।
সস-সালাদ-কাটাচামিচ হাজির।
প্রস্তুত ম্যাচ-কাঠি-কাঠের ও আগুন দীর্ঘশ্বাস…
এখন এ সমুদ্রে সারারাত সাঁতারের পর
তোমার মৃতদেহ, চিরজন্মের মতো
মমি হয়ে ঝুলে রবে
জুয়া ও গাঁজাখানার খসখসে দেয়ালে;
প্রজাপতির ডানা তোমাকে উড়িয়ে নিতে চাইলেও
দীর্ঘঘুমের মাদকতা নিয়ে তুমি নেচে উঠো বাতাসের করতালিতে
আর আমরা, ১দল মন-খারাপ রাখাল
আকাশে ছড়িয়ে দিই বিষাক্ত কাম-সুর
ও করুণ নীলঘুড়ি
কাব্যগ্রন্থ- ওপেন এয়ার কনসার্টের কবিতা । কবি- রুদ্র আরিফ । ভাষা- বাংলা । প্রকাশক- ঐতিহ্য,ঢাকা, বাংলাদেশ । প্রকাশকাল- ফেব্রুয়ারি,২০০৯






