ফান কথা কালেকশন
এক বিয়ে বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাবা/মা সহ সকলে নব কনেকে বিদায় দিচ্ছে- আর নব বর ছাড়া সবাই কান্নাকাটি করছে। পাশেই প্রতিবেশী ছোট্ট একটি ছেলে তার বাবাকে
ছোট্ট ছেলেঃ আচ্ছা বাবা ঐ মেয়ের বাবা মা কাঁদে কেন?
বাবাঃ তার মেয়েকে এত বড় করেছে, লেখা পড়া শিখয়ে মানুষ করেছে এখন বিদায় দিচ্ছে পরের ঘরে- তাই তার মায়ায় কান্নাকাটি করছে।
ছোট্ট ছেলেঃ তা মেয়েটা কাঁদে কেন?
বাবাঃ মা/বাবাকে ছেড়ে পরের ঘরে চলে যাচ্ছে- তাই সেই মায়ায় কান্নাকাটি করছে।
ছোট্ট ছেলেঃ তাহলে বরটা কাদঁছেনা কেন?
বাবাঃ এখন সবাই কাঁদছে- আরও কাঁদবে সারা জীবন- সবে মাত্র বিয়ে করেছে- বউটা নিয়ে ঘরে উঠুক, তার পর থেকে কাঁদবে
ছোট্ট দুই বান্ধবীর আলাপ হচ্ছে…
: জানিস সামনের সপ্তাহে না আমার খালার বিয়ে..
: কার সাথে রে?
: তা তো জানিনা …
: ও মা কি বলিস?? জানিস না!!! আমাদের পরিবারে তো সবারই চেনা জানার মধ্যে বিয়ে হয়েছে…
: এই যে…. বড় খালার বিয়ে হল বড় খালুর সাথে, মেজ চাচার মেজ চাচীর সাথে, মামার মামীর সাথে…
স্ত্রী :- আচ্ছা, আমি এই যে তোমার সাথে এত ঝগড়া করি, তুমি কি মোটেও রাগ কর না ?
স্বামী :- হুম রাগ তো হয় কিন্তু সেটা কন্ট্রোল করে ফেলি।
স্ত্রী :- সেটা কিভাবে ?
স্বামী :- রাগলে আমি বাথরুম পরিষ্কার করি।
স্ত্রী :- যাহ্ , তাতে কি রাগ কমে নাকি ?
স্বামী :- তোমার টুথব্রাশ দিয়ে পরিষ্কার করি যে …
এক চোর একটি দোকান থেকে একটি শাড়ী চুরী করে, ২য় দিন আবার সেই দোকানে এসে ধরা পড়ে
দোকানদ্বারঃ তোমার সাহস তো কমনা, গতকাল শাড়ী চুরী করে আজ আবার এসেছো চুরী করতে?
চোরঃ না আমি চুরী করতে আসি নাই।
দোকানদ্বারঃ তবে কেন এসেছো।
চোরঃ আমি গতকাল যে শাড়ীটা নিয়েছিলাম, তা আমার বৌ এর পছন্দ হয় নাই, তাই আজ এসেছিলাম শাড়ীটা বদলাতে






